আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকলমুক্ত শিক্ষাব্যবস্থার আদলে দেশকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, কচুয়াকে ধাপে ধাপে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। অতীতে যেভাবে এই অঞ্চল থেকে নকলবিরোধী কার্যক্রমের সূচনা হয়েছিল, একইভাবে সামাজিক অবক্ষয় রোধেও এখান থেকেই কার্যক্রম শুরু হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে এবং তা বাস্তবায়নে প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চাঁদপুরে এসে তিনি স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
মন্তব্য করুন