নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ও ভাষার মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভাষার মর্যাদা রক্ষার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, একুশের চেতনা কেবল ভাষার অধিকার অর্জনের ইতিহাস নয়, বরং এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার সংগ্রামের প্রতীক। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অগ্রযাত্রাকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের, যাঁদের আত্মত্যাগের মাধ্যমে মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রেরণায় পরিণত হয়েছিল।

ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিষয়টিও তিনি স্মরণ করেন। তাঁর মতে, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্বের প্রধান ভিত্তি।

তিনি উল্লেখ করেন, মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। আজ বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য সংরক্ষণ ও মর্যাদা রক্ষার আন্দোলনে একুশের চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভাষা শহীদ ও স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের স্বপ্ন বাস্তবায়নে একটি মানবিক, নিরাপদ ও স্বনির্ভর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি দেশবাসীকে ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি রক্ষা এবং সর্বস্তরে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

সবশেষে তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা-তারেক প্রসঙ্গে লালুর ব্যক্তিগত বক্তব্য : বিএনপি

1

নবাবগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক নজরুল ইসলাম আর নেই

2

রাকসু নির্বাচনে শিবির সমর্থিত জোটের জয়জয়কার, ২০টি পদে বিজয়

3

মুনির নৈপুণ্যে পাকিস্তানকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া নারী দল

4

মিসরে আলোচনা শেষে হামাসের চূড়ান্ত ঘোষণা!

5

বাপ্পারাজের কী হলো- অভিনেতার রহস্যময় পোস্ট ঘিরে উদ্বিগ্ন ভক্

6

২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

7

অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

8

পাঠদান বন্ধ রেখে ভোট চাইলেন দাঁড়িপাল্লার

9

গণভোটের তারিখ জানাবে সরকার

10

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

11

জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা

12

বিশ্বের সেরা পাঁচে দিনাজপুরের নাবিলা আলী

13

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাস করল স্পেনের পার

14

গণভোট নিয়ে অধ্যাদেশ জারির ‘মতামত’ পেয়েছে কমিশন: আলী রীয়াজ

15

দিনাজপুর সদরে টেপ টেনিস সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনু

16

শেষ মুহূর্তে হংকংয়ের কাছে ৪-৩ গোলের হার

17

“বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট: তলানিতে বাংলাদেশ, ভোগান্তিতে

18

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার শিক

19

বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়: ডা. জাহিদ হোসেন

20