
মারা গেছেন’—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। একটি সূত্রের বরাতে জানিয়েছে, (আইআরজিসি) একটি ‘হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরাইলি বিমান বাহিনীর প্রধানের অবস্থান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের শীর্ষ নেতৃত্ব। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে শহুরে এলাকায় বিস্ফোরণ, আতঙ্ক ও বিশৃঙ্খলার দৃশ্য দেখা গেছে।
তবে নেতানিয়াহুর মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশিত হয়নি। ইসরাইলি কর্তৃপক্ষ তার নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে আশ্বস্ত করেছে বলে জানা গেছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই সরকারি নিশ্চিত তথ্য ছাড়া গুজব বা অনিশ্চিত তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া