দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ থাকা গাজা উপত্যকায় অবশেষে আবারও মানবিক সহায়তা পৌঁছাতে যাচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর জাতিসংঘ রবিবার থেকে পূর্ণাঙ্গভাবে ত্রাণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে।
জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা গেছে, এই উদ্যোগের জন্য বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। জর্ডান ও মিশরের মতো প্রতিবেশী দেশগুলোতে ইতিমধ্যে আনুমানিক ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন সহায়তা মজুত রয়েছে।
ত্রাণ বিতরণে নিয়োজিত কর্মীরা দীর্ঘদিন ধরে ইসরায়েলি বাহিনীর আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় ছিলেন, যা এখন পাওয়া গেছে।
জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সম্প্রতি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, চলমান সংকটে প্রয়োজনীয় সহায়তার কেবল ২০ শতাংশই পৌঁছানো সম্ভব হয়েছিল। নতুন করে ত্রাণ কার্যক্রম চালুর মাধ্যমে এই সংকট কিছুটা হলেও হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র- আলজাজিরা
মন্তব্য করুন