বলিউডের তিন কিংবদন্তি— শাহরুখ খান, সালমান খান ও আমির খান—একসঙ্গে ধরা পড়লেন রিয়াদে অনুষ্ঠিত এক ইভেন্টে। ছবিটি তোলেন বিশ্বের জনপ্রিয় নেটপ্রভাবী জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে সুপরিচিত।
ইভেন্টে তোলা ছবিতে দেখা যায়, মিস্টার বিস্টের এক পাশে শাহরুখ খান, অন্য পাশে সালমান ও আমির খান। ছবিটি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে মিস্টার বিস্ট ভারতীয় ভক্তদের উদ্দেশে প্রশ্ন করেছেন— “আমরা কি একসঙ্গে কিছু করা উচিত?”
ছবিতে শাহরুখ, আমির ও মিস্টার বিস্ট কালো পোশাকে ছিলেন, আর সালমান খান ছিলেন ছাই রঙের প্যান্ট, শার্ট ও ব্লেজারে। ছবিটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ছবিটি শেয়ার হওয়ার পর নেটিজেনরা মন্তব্য করেছেন, “আম্বানির পর তিন খানের একসঙ্গে ছবি তোলার ক্ষমতা একমাত্র মিস্টার বিস্টেরই।” অনেকেই আগ্রহী ভবিষ্যতে তিনজনকে মিস্টার বিস্টের সঙ্গে কোনো প্রোজেক্টে দেখতে।
প্রসঙ্গত, অনেক দিন আগেই মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। এই সিরিজে তিন খানের ক্যামিও থাকলেও একসঙ্গে দৃশ্যে দেখা যায়নি। তাই ভক্তরা এখনও অপেক্ষা করছেন তিন খানের একসঙ্গে আসল বলিউড একশন দেখার জন্য।
মন্তব্য করুন