সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এই আইনি নোটিশ পাঠান।
জানা গেছে, হাম (Measles) টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এই নোটিশ ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছেও পাঠানো হয়েছে।
এদিকে দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। ইতোমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।
এ প্রসঙ্গে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে চান সংসদ সদস্যরা।
জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের অন্যান্য সিটি করপোরেশন এলাকাতেও এই কার্যক্রম চালু করা হবে।
Reporter Name 

