জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন এবং গুরুতর অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে জানা গেছে।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এখন পর্যন্ত মরহুমার জানাজা নামাজের স্থান ও সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পরিবার ও সংশ্লিষ্ট সূত্র থেকে শিগগিরই জানাজা ও দাফনের সময়সূচি জানানো হবে বলে জানা গেছে।
Reporter Name 





















