ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

  • Reporter Name
  • Update Time : 06:52:56 am, Thursday, 12 March 2026
  • 134 Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, এই পদ তারা ‘অনুগ্রহ’ বা ‘অলংকার’ হিসেবে নিতে চায় না।

দলটির নেতারা বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিরোধী দল থেকে একজন করে ডেপুটি স্পিকার থাকার কথা। সে ক্ষেত্রে এটি বিরোধী দলের স্বাভাবিক অধিকার হওয়া উচিত, কোনো রাজনৈতিক দয়াদাক্ষিণ্য নয়।

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, তারা খণ্ডিতভাবে শুধু একটি পদ চান না; বরং জুলাই সনদে উল্লেখিত সংস্কার প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের বিষয়টি আগে স্পষ্ট হতে হবে। এরপরই ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে ক্ষমতাসীন দল বিএনপি সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীর জন্য প্রস্তাব করেছিল। তবে জামায়াত এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইতিবাচক সাড়া দেয়নি বলে জানা গেছে।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সংসদের অধিবেশন ও বিরোধী দলের বৈঠকের আলোচনার পর এ বিষয়ে জামায়াতের চূড়ান্ত অবস্থান স্পষ্ট হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

Update Time : 06:52:56 am, Thursday, 12 March 2026