দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক এর স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুরে বাবার বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৮টার দিকে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আত্মহত্যার চেষ্টার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দীর্ঘদিনের মানসিক চাপ ও দাম্পত্য জীবনের নানা অভিযোগ তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সাত বছর ধরে নানা অবিচার সহ্য করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
উল্লেখ্য, শিবলী সাদিক আওয়ামী লীগ মনোনীত দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৯ সালে খাদিজা মল্লিক সীমুর সঙ্গে তার বিবাহ হয়।
Reporter Name 

