সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : 12:27:50 pm, Sunday, 29 March 2026
  • 4 Time View

ঢাকায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন  এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীন -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল।

রোববার (২৯ মার্চ ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন Jean Pesme। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যার মাধ্যমে তারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যা দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে একটি মর্যাদাপূর্ণ নাগরিক স্বীকৃতি হিসেবে কাজ করবে।

এ সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে Jean Pesme মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ফ্যামিলি কার্ড উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 12:27:50 pm, Sunday, 29 March 2026