কুড়িগ্রামে জুয়া খেলায় অভিযানে জামায়াত নেতার ভাইসহ আটক ৬

  • Reporter Name
  • Update Time : 06:06:43 pm, Friday, 3 April 2026
  • 2 Time View

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জুয়া খেলার সময় জামায়াতের স্থানীয় এক নেতার ভাইসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম।
এর আগে বৃহস্পতিবার রাতে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেকড়া খারিজাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— গুনাইগাছ ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিউর রহমানের ছোট ভাই আমিনুল ইসলাম, একই এলাকার সাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়জার রহমান, আকাশ আলী ও আশরাফুল ইসলাম।
স্থানীয়রা জানান, গুনাইগাছ ইউনিয়নের নেকড়া গ্রামে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। সেখানে স্থানীয় ও বাইরের লোকজন নিয়মিত অংশ নিতেন। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় জুয়া বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

কুড়িগ্রামে জুয়া খেলায় অভিযানে জামায়াত নেতার ভাইসহ আটক ৬

Update Time : 06:06:43 pm, Friday, 3 April 2026