‘পাপড়ি’ কে ছিলেন আজম খানের?

  • Reporter Name
  • Update Time : 11:55:44 am, Wednesday, 11 March 2026
  • 1 Time View

বাংলা পপসঙ্গীতের কিংবদন্তি ও বীর মুক্তিযোদ্ধা আজম খানের জনপ্রিয় গান ‘পাপড়ি’ নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে নানা কৌতূহল ছিল। ‘পাপড়ি’ আসলে কে—এই প্রশ্নের উত্তর এতদিন খুব কম মানুষই জানতেন।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে আজম খানের ব্যান্ড ‘উচ্চারণ’-এর সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, পাপড়ি ছিলেন আজম খানের মনের মানুষ। তরুণ বয়সে তাদের মধ্যে গভীর বোঝাপড়া ও ভালোবাসা ছিল।
তবে ভাগ্যের কারণে সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয়নি। নানা পরিস্থিতিতে দুজন আলাদা হয়ে যান। তবুও তাদের মধ্যে এক ধরনের আবেগী টান ছিল বলে জানান পার্থ মজুমদার।
তিনি আরও বলেন, জীবনের শেষ দিকে যখন গুরুতর অসুস্থ ছিলেন আজম খান এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছিল, তখন পুরনো সেই প্রিয় মানুষ পাপড়ি ফোন করে তার খোঁজ নিয়েছিলেন।
উল্লেখ্য, পপসম্রাট আজম খানের জন্ম ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে। তার পুরো নাম মাহবুবুল হক খান। ২০১১ সালের ৫ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুর ১৪ বছর পর এবার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

‘পাপড়ি’ কে ছিলেন আজম খানের?

Update Time : 11:55:44 am, Wednesday, 11 March 2026