১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, শিক্ষার্থীদের জন্য ফ্রি ড্রেস ও কেডস

  • Reporter Name
  • Update Time : 05:33:32 pm, Tuesday, 24 March 2026
  • 0 Time View

আগামী ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে প্রতি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে স্কুল ইউনিফর্ম ও কেডস বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া কমানো এবং শিক্ষা ব্যবস্থায় সমতা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির আওতায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

সরকার আরও জানিয়েছে, ১৮০ দিনের এই অগ্রাধিকার কর্মসূচির মাধ্যমে শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে দ্রুত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, শিক্ষার্থীদের জন্য ফ্রি ড্রেস ও কেডস

Update Time : 05:33:32 pm, Tuesday, 24 March 2026