১৭ দিনেই ২৪ হাজার কোটি টাকা আয়, ‘স্পাইডার–ম্যান’-এর সাফল্যের নেপথ্যে যে ১০ কারণ

মুক্তির পর থেকেই বিশ্ব বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মাত্র ১৭ দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় ২ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ হাজার কোটি টাকা। এর মধ্য দিয়ে ছবিটি শুধু স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজিতেই নয়, সুপারহিরো সিনেমার ইতিহাসেও অন্যতম বড় সাফল্যের নজির গড়েছে।

সাম্প্রতিক সময়ে একের পর এক সুপারহিরো সিনেমা প্রত্যাশিত সাফল্য না পেলেও টম হল্যান্ডের নতুন স্পাইডার-ম্যানের এমন অভাবনীয় সাফল্যের পেছনে বেশ কয়েকটি কারণ সামনে আসছে।

স্পাইডার-ম্যান নিজেই বিশ্বজোড়া ব্র্যান্ড

ব্যাটম্যান ও সুপারম্যানের মতো স্পাইডার-ম্যানও বিশ্বের সবচেয়ে পরিচিত সুপারহিরো চরিত্রগুলোর একটি। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) সঙ্গে যুক্ত হয়ে চরিত্রটির জনপ্রিয়তা আরও বাড়লেও স্পাইডার-ম্যানের আবেদন কেবল মার্ভেলভক্তদের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ দর্শকের কাছেও চরিত্রটির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

টম হল্যান্ডের আগের তিন সিনেমার সাফল্য

‘ব্র্যান্ড নিউ ডে’-এর আগে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’ ও ‘নো ওয়ে হোম’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পাশাপাশি ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এও তাঁর স্পাইডার-ম্যান চরিত্রটি প্রশংসিত হয়। ফলে নতুন সিনেমাটি শুরু থেকেই একটি শক্তিশালী দর্শকভিত্তি পেয়েছে।

‘নো ওয়ে হোম’-এর পর কী হলো, সেই কৌতূহল

আগের সিনেমা ‘নো ওয়ে হোম’-এর সমাপ্তিতে পিটার পার্কারের জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। এরপর তাঁর জীবন কোন দিকে যাবে এবং নতুন বাস্তবতার সঙ্গে তিনি কীভাবে মানিয়ে নেবেন—এ নিয়ে দর্শকদের দীর্ঘদিনের কৌতূহল ছিল। ‘ব্র্যান্ড নিউ ডে’ সেই আবেগ ও অসমাপ্ত গল্পকে সামনে এগিয়ে নিয়েছে।

মাল্টিভার্স ছেড়ে আবার নিউইয়র্কের রাস্তায়

সাম্প্রতিক মার্ভেল সিনেমাগুলোতে মাল্টিভার্স, বিকল্প বাস্তবতা ও অসংখ্য চরিত্রের উপস্থিতি অনেক দর্শকের জন্য জটিল হয়ে উঠেছিল। নতুন স্পাইডার-ম্যান সেই ধারা থেকে বেরিয়ে তুলনামূলকভাবে ‘স্ট্রিট-লেভেল’ গল্পে ফিরেছে।

এবার পিটার পার্কারকে নিউইয়র্কের রাস্তায় অপরাধীদের মোকাবিলা, পুলিশের সঙ্গে কাজ এবং নিজের ব্যক্তিগত জীবনের সংকট সামলাতে দেখা যায়। অর্থাৎ বিশাল মহাবিশ্ব রক্ষার গল্পের বদলে আবারও সাধারণ মানুষের কাছাকাছি ফিরেছে স্পাইডার-ম্যান।

ব্যক্তিগত আবেগকে গুরুত্ব

স্পাইডার-ম্যানের অন্যতম বৈশিষ্ট্য হলো—সে শুধু সুপারহিরো নয়, একই সঙ্গে একজন সাধারণ তরুণ। ব্যক্তিগত জীবন, সম্পর্ক, দায়িত্ব ও সুপারহিরো পরিচয়ের মধ্যে ভারসাম্য রাখতে হয় তাকে। নতুন সিনেমায় এই ব্যক্তিগত দিকটি গুরুত্ব পাওয়ায় দর্শকের সঙ্গে চরিত্রটির আবেগের সংযোগ আরও শক্তিশালী হয়েছে।

পরিচিত চরিত্র, নতুন পরিস্থিতি

পুরোনো ও জনপ্রিয় চরিত্রকে একই ধরনের গল্পে আটকে না রেখে নতুন পরিস্থিতিতে হাজির করা হয়েছে। অতিরিক্ত রহস্যময় বস্তু বা ‘ম্যাকগাফিন’নির্ভর গল্পের পরিবর্তে চরিত্র ও তার ব্যক্তিগত সংকটকে সামনে রাখার সিদ্ধান্তও সিনেমাটিকে আলাদা করেছে। স্পাইডার-ম্যান কমিকসের দীর্ঘদিনের লেখক জে মাইকেল স্ট্র্যাজিনস্কিও বিষয়টিকে ছবিটির সাফল্যের একটি কারণ হিসেবে দেখেছেন।

টম হল্যান্ড–জেন্ডায়ার জনপ্রিয়তা

টম হল্যান্ডের স্পাইডার-ম্যান হিসেবে প্রতিষ্ঠিত জনপ্রিয়তার পাশাপাশি জেন্ডায়ার উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে। তাঁদের চরিত্রগুলোর আবেগ ও সম্পর্ককে গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

সুপারহিরো-ক্লান্তির মধ্যেও ব্যতিক্রম

একই ধরনের গল্প, মাল্টিভার্স ও বিশাল পরিসরের সংঘাত দেখতে দেখতে দর্শকের একাংশের মধ্যে ‘সুপারহিরো ফ্যাটিগ’ বা ক্লান্তি তৈরি হয়েছে বলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে ‘ব্র্যান্ড নিউ ডে’-এর সাফল্য দেখাচ্ছে, দর্শক হয়তো সুপারহিরো সিনেমা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেননি; বরং তাঁরা নতুনভাবে বলা ভালো গল্প চান।

বক্স অফিসে রেকর্ডগড়া গতি

মাত্র ১৭ দিনে ২ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করাই প্রমাণ করে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ কতটা ব্যাপক। এই সাফল্য স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি সামগ্রিকভাবে সুপারহিরো ঘরানার জন্যও বড় ঘটনা।

একই সময়ে ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’-ও বক্স অফিসে শক্ত অবস্থানে রয়েছে। মুক্তির পঞ্চম সপ্তাহে সিনেমাটির বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ১ দশমিক ২৯ বিলিয়ন ডলার। তবে বর্তমান বিশ্ব বক্স অফিসের আলোচনায় সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

সব মিলিয়ে ‘ব্র্যান্ড নিউ ডে’-এর সাফল্য মার্ভেলের জন্যও স্বস্তির বার্তা। ছবিটি দেখিয়েছে—সমস্যা হয়তো সুপারহিরো চরিত্রে নয়, বরং একই ধরনের গল্প বলার পুনরাবৃত্তিতে। পরিচিত চরিত্রকে নতুন পরিস্থিতিতে এনে ব্যক্তিগত ও আবেগনির্ভর গল্প বলা গেলে দর্শক এখনো প্রেক্ষাগৃহে ফিরতে প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৭ দিনেই ২৪ হাজার কোটি টাকা আয়, ‘স্পাইডার–ম্যান’-এর সাফল্যের নেপথ্যে যে ১০ কারণ

১৭ দিনেই ২৪ হাজার কোটি টাকা আয়, ‘স্পাইডার–ম্যান’-এর সাফল্যের নেপথ্যে যে ১০ কারণ

Update Time : 10:43:53 am, Monday, 17 August 2026