আগামীকাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজের পক্ষ থেকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে ১২ ঘণ্টার প্যারোলের সিদ্ধান্ত দেওয়া হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

স্বামীর জানাজা ও দাফনসহ শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন দীপু মনি। তার প্যারোলে মুক্তির পরই তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে স্বামীর অসুস্থতার সময়ও দীপু মনিকে কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। তবে সে সময় আবেদনটি কার্যকর হয়নি।

বর্তমানে দীপু মনির প্যারোলে মুক্তির জন্য কারা কর্তৃপক্ষ জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগ, পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

আগামীকাল সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

Update Time : 10:21:08 am, Wednesday, 19 August 2026