নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগ, পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

Oplus_16908288

দিনাজপুরের নবাবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা পর্নোগ্রাফি মামলায় ইমান আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পত্নীচান (ডাঙ্গাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমান আলী ওই গ্রামের নুরজ্জামানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, ইমান আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ৪ জুলাই তিনি গোপনে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩০ জুলাই সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে ‘কলিজা’ নামের একটি ইমু আইডি ব্যবহার করে ওই নারীকে ফোন করেন ইমান আলী। ফোনে নিজেকে ওই নারীর দেবর পরিচয় দিয়ে অশ্লীল কথাবার্তা বলেন তিনি।

একপর্যায়ে ওই নারীর গোপন ভিডিও ধারণের কথা জানিয়ে ভিডিওটি তাঁর মোবাইল ফোনে পাঠান এবং নিজের পরিচয় প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই নারীকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি ধারণ করা ভিডিও বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি ও অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার বাদী হয়ে নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ইমান আলীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার যুবককে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে মামলার অভিযোগগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগ, পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগ, পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

Update Time : 03:12:49 pm, Thursday, 20 August 2026