আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, জোট বা সমঝোতার পরিবর্তে নিজেদের প্রতীকেই প্রার্থীদের মাঠে নামানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়কে শক্তিশালী করা এবং নিজস্ব রাজনৈতিক অবস্থান দৃশ্যমান করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের বাছাই প্রক্রিয়াও শুরু হয়েছে।
জামায়াত নেতারা বলেন, স্থানীয় নির্বাচনে জনগণের সরাসরি ভোটে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে চায় দলটি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সংগঠন আরও সক্রিয় করার লক্ষ্য রয়েছে।
তবে নির্বাচনী পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পরিবেশ নিয়েও তারা নজর রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিনিধি 

















