২০২৭ থেকে বাতিল হচ্ছে লটারি পদ্ধতি, ফিরছে বৃত্তি পরীক্ষা

  • Reporter Name
  • Update Time : 08:01:03 am, Tuesday, 17 March 2026
  • 0 Time View

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করা হবে। আগে যেভাবে বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো, সেই পদ্ধতি আবার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, লটারি পদ্ধতি বাতিল করে একটি আরও কার্যকর ও মেধাভিত্তিক ভর্তি ব্যবস্থা চালুর বিষয়ে কাজ করছে সরকার। এতে শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, নতুন ভর্তি পদ্ধতি ও বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে বিস্তারিত নীতিমালা শিগগিরই প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

২০২৭ থেকে বাতিল হচ্ছে লটারি পদ্ধতি, ফিরছে বৃত্তি পরীক্ষা

Update Time : 08:01:03 am, Tuesday, 17 March 2026