Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

নবাবগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন ।

ঈদ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিতদের উদ্দেশে তিনি দেশের উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নবাবগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণমন্ত্রী

নবাবগঞ্জে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণমন্ত্রী

Update Time : ১১:০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬