নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বিএনপির ৫ নেতাকর্মীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতারা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপির পাঁচ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—মো. নজরুল ইসলাম ফকির (৫৫), পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি; জাহিদ হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি; মো. নাহিদ হোসেন (১৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে দুজন অচেতন ছিলেন বলে জানা গেছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতাল-এ পাঠানো হয়। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেন, হামলায় নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু। তার সঙ্গে ছেলে রায়হান, ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮–১০ জন অংশ নেন বলে অভিযোগ করা হয়। তাদের দাবি, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই প্রতিশোধমূলকভাবে এ হামলা চালানো হয়েছে।

তবে অভিযুক্ত নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন এবং নিজেও আহত হয়েছেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনোদনগর ইউনিয়নে ছাত্রদলের লিফলেট বিতরণ কার্যক্রম

1

সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা

2

পিরোজপুরে বিএনপির ৫ নেতাকর্মীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.ল

3

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই

4

জাতীয় পার্টি ও আ. লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না :

5

হামজার দুর্দান্ত গোলে এগিয়ে বাংলাদেশ

6

নবাবগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক নজরুল ইসলাম আর নেই

7

"অন্তর্বর্তী সরকার শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে:

8

রংপুরে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল

9

অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

10

ক্রীড়াঙ্গন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

11

কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪০টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্

12

সালমান শাহ হত্যা মামলা, নতুন আসামি হলেন যারা

13

প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিক

14

অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে বাবা-মা খুন, ঘরের মেঝেতে গোপনে

15

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

16

আমির হামজাকে 'বেয়াদবিতে সেরা' আখ্যা দিলেন মুফতি তাহেরি

17

আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা

18

মা-মেয়েকে গলা কেটে নৃশংস হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

19

গণভোট নিয়ে অধ্যাদেশ জারির ‘মতামত’ পেয়েছে কমিশন: আলী রীয়াজ

20