নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তিনি আরও জানান, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি মূলত একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি নিয়ে তিনি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই কাজটি কোনোভাবেই করা উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—সেটি নিশ্চিত করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে বাবা-মা খুন, ঘরের মেঝেতে গোপনে

1

গণভোট নিয়ে অধ্যাদেশ জারির ‘মতামত’ পেয়েছে কমিশন: আলী রীয়াজ

2

নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে আসতে পারে ১৭৫–২০০ জন পর্যবেক্ষ

3

শিবিরের নেতৃত্বে জবিতে সাংবাদিকদের উপর হামলা, আহত ১২

4

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

5

হামজার দুর্দান্ত গোলে এগিয়ে বাংলাদেশ

6

বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

7

গণভোটের তারিখ জানাবে সরকার

8

পিআর আন্দোলনের উদ্দেশ্য নির্বাচন পিছিয়ে দেওয়া: মির্জা ফখরুল

9

“বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট: তলানিতে বাংলাদেশ, ভোগান্তিতে

10

মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

11

শেখ তানভীর বারী হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

12

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখলের অভিযোগে জামায়াত নেতা

13

পাঠদান বন্ধ রেখে ভোট চাইলেন দাঁড়িপাল্লার

14

চলেন যুদ্ধে যাই’, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

15

কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪০টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্

16

সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা

17

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে

18

জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতা

19

স্ত্রীর চিৎকারে ভেবেছিলাম ভালুক, পরে শুনলাম নোবেল জিতেছি’

20