নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ

ইরান ও ইসরাইলের চলমান সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় বিভিন্ন দেশে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
ইরান দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। পাশাপাশি একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে তেহরান।
সংঘাতের মধ্যে ইসরাইলে ইরানের হামলায় প্রায় ১ হাজার ৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইরানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৩০ জনে।
এদিকে লেবাননেও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ মোট চারজন নিহত হয়েছেন। এছাড়া ছয় মার্কিন সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।
যুদ্ধের ষষ্ঠ দিনে বৃহস্পতিবার ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলও পাল্টা হামলা অব্যাহত রেখেছে।
এদিন ইউরোপের দেশ আজারবাইজানেও একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে।
এ পর্যন্ত সংঘাত মূলত আকাশপথে সীমাবদ্ধ থাকলেও এখন তা স্থলযুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল স্থলপথে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।
এদিকে ইরাকে অবস্থানরত কুর্দি যোদ্ধারা স্থলপথে ইরানে প্রবেশ করেছে—এমন খবর প্রকাশিত হলেও কুর্দি পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফুলের শুভেচ্ছার বদলে গাছের চারা উপহার নিলেন নবনির্ব

1

হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

2

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ত্যাগ করলেন শহিদুল আলম

3

বিচার-সংস্কার-গণতন্ত্র একসঙ্গে চলতে হবে: ডা. জাহিদ

4

আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

5

পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

6

ক্রীড়াঙ্গন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

7

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ

8

যে ৩ আসনের একটিতে নির্বাচন করতে পারেন মামুনুল হক

9

খালেদা-তারেক প্রসঙ্গে লালুর ব্যক্তিগত বক্তব্য : বিএনপি

10

নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে

11

আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা

12

শেষ মুহূর্তে হংকংয়ের কাছে ৪-৩ গোলের হার

13

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে

14

দিনাজপুর সদরে টেপ টেনিস সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনু

15

প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত উদ্ধার অপহৃত শিক্ষার্থী আফফান

16

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

17

বিরামপুরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

18

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

19

২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

20