নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ফুলের শুভেচ্ছার বদলে গাছের চারা উপহার নিলেন নবনির্বাচিত এমপি

গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি নির্বাচনে জয়লাভের পর ফুলের শুভেচ্ছা গ্রহণ না করে গাছের চারা উপহার নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া না দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজ গাজীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এমপি রনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবছর পাঁচ কোটি গাছের চারা রোপণের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফুলের পরিবর্তে গাছের চারা উপহার গ্রহণের মাধ্যমে পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। এছাড়া টঙ্গী পশ্চিম থানা বিএনপি, বিভিন্ন ওয়ার্ড এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপহার হিসেবে পাওয়া চারাগুলো ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন স্থানে রোপণের নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে বাবা-মা খুন, ঘরের মেঝেতে গোপনে

1

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

2

নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে আসতে পারে ১৭৫–২০০ জন পর্যবেক্ষ

3

অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা প্রমাণ পেলে সরকার দ্রুত পদক্ষেপ নে

4

সালমান শাহ হত্যা মামলা, নতুন আসামি হলেন যারা

5

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার

6

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ১৫ জন আহত

7

নবাবগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক নজরুল ইসলাম আর নেই

8

বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

9

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের আসিফের তথ্য 'সঠিক নয়': পররাষ্

10

রিয়াদে এক সিনেমায় শাহরুখ সালমান ও আমির

11

গণভোট নিয়ে অধ্যাদেশ জারির ‘মতামত’ পেয়েছে কমিশন: আলী রীয়াজ

12

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

13

খালেদা জিয়াসহ দিনাজপুরের ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

14

এবার এক ডোজ ক্যানসার ওষুধেই পাঁচ দিনে প্রায় গায়েব হলো মস্ত

15

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ত্যাগ করলেন শহিদুল আলম

16

হামজার দুর্দান্ত গোলে এগিয়ে বাংলাদেশ

17

খালেদা-তারেক প্রসঙ্গে লালুর ব্যক্তিগত বক্তব্য : বিএনপি

18

এলএলবি শেষ পর্ব ২০২৩ পরীক্ষার ফরম পূরণ শুরু

19

অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

20