নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড বিতরণে দিনাজপুর আসছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল দিনাজপুর সফরে আসছেন সমাজকল্যাণ মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বিকেলে সৈয়দপুর থেকে সড়কপথে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পৌঁছানোর কথা রয়েছে।

সেখানে নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন মন্ত্রী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নবাবগঞ্জ থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখান থেকে বিমানে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সফর উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখলের অভিযোগে জামায়াত নেতা

1

পাবনায় অবৈধ পাম্পে জ্বালানি তেল মজুত, জরিমানা গুনলেন জামায়াত

2

রিয়াদে এক সিনেমায় শাহরুখ সালমান ও আমির

3

ফ্যামিলি কার্ড বিতরণে দিনাজপুর আসছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ

4

রাকসু নির্বাচনে শিবির সমর্থিত জোটের জয়জয়কার, ২০টি পদে বিজয়

5

তিস্তা রক্ষায় ১০৫ কিলোমিটারজুড়ে মশাল মিছিল, উত্তাল রংপুর বিভ

6

প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত উদ্ধার অপহৃত শিক্ষার্থী আফফান

7

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ১৫ জন আহত

8

নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন ট্রাম্প, আতঙ্কে নরওয়ে

9

বিশ্বের সেরা পাঁচে দিনাজপুরের নাবিলা আলী

10

দিনাজপুর সদরে টেপ টেনিস সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনু

11

আপনারা সত্য তুলে ধরেন, আমরা সংশোধন হবো- নবাবগঞ্জে সমাজকল্যাণ

12

অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

13

স্ত্রীর চিৎকারে ভেবেছিলাম ভালুক, পরে শুনলাম নোবেল জিতেছি’

14

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ৫২ পরীক্ষার্থীর ফলাফল

15

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ

16

হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

17

গণভোট নিয়ে অধ্যাদেশ জারির ‘মতামত’ পেয়েছে কমিশন: আলী রীয়াজ

18

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

19

ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বিরামপুর সাংগঠনিক কর্মসূচি ঘোষণা

20