মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন সিনেটে। বুধবার (৪ মার্চ) প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণের আওতায় আসতে পারে।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে সিনেটে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বিতর্ক শেষে বিকেল ৪টায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে সমালোচনা বাড়ছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে এত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক এখতিয়ার প্রেসিডেন্টের আছে কি না—তা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
দেশটির আইনপ্রণেতাদের একটি অংশ ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তাদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের সামরিক সিদ্ধান্ত গ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
অন্যদিকে ইরান দাবি করেছে, এই সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে সন্তুষ্ট করার জন্য কাজ করছেন, যা মার্কিন জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মন্তব্য করুন