নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে’

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (ভিআইপি) বিশেষ প্রটোকল ছাড়া চলাচল এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার কারণে রাজধানীর সড়কে যানবাহনের গতি কিছুটা বেড়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, রাজধানীর যানজট পরিস্থিতি ও সড়কে যানবাহনের চলাচলের গতি নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়াই চলাচল করায় সড়কে যানবাহনের চলাচলে বাধা কমেছে এবং গতি কিছুটা বেড়েছে।

আতিকুর রহমান রুমন বলেন, রাজধানীতে আগে যানবাহনের গড় গতি ছিল প্রায় ৪ দশমিক ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা প্রায় পায়ে হাঁটার গতির সমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের নির্দেশনা দিয়েছেন।

প্রতিবেদনে গত ১৪ দিনের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ভিভিআইপি প্রটোকলের কারণে সড়কে যান চলাচলে বাধা কমে যাওয়ায় যানবাহনের গড় গতি বেড়ে প্রায় ৫ দশমিক ৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় উন্নীত হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল মেনে চলায় সড়কে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী অবলোকন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু ‘মারা গেছেন’? ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঘির

1

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

2

বিশ্বের সেরা পাঁচে দিনাজপুরের নাবিলা আলী

3

মা-মেয়েকে গলা কেটে নৃশংস হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

4

বিরামপুরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

5

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে কুপিয়ে আহতের ঘটনায় জামায়াত নেতা গ্র

6

অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে বাবা-মা খুন, ঘরের মেঝেতে গোপনে

7

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে কোন গ্রেডে কত

8

নবাবগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক নজরুল ইসলাম আর নেই

9

ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বিরামপুর সাংগঠনিক কর্মসূচি ঘোষণা

10

ইরানের হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ

11

জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতা

12

মুনির নৈপুণ্যে পাকিস্তানকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া নারী দল

13

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে

14

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে’

15

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে

16

সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা

17

আপনারা সত্য তুলে ধরেন, আমরা সংশোধন হবো- নবাবগঞ্জে সমাজকল্যাণ

18

“বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট: তলানিতে বাংলাদেশ, ভোগান্তিতে

19

কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪০টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্

20