নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিদায় জানাতে কিংবা দেশে ফেরার সময় বিমানবন্দরে মন্ত্রী-আমলা ও বিভিন্ন কর্মকর্তার দীর্ঘ সারি দেখা যেত—এমন দৃশ্য দীর্ঘদিন ধরেই প্রচলিত। তবে এবার সেই রেওয়াজে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যাওয়া এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর সরকারি বা রাষ্ট্রীয় সফরের সময় বিদায় ও অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে নির্ধারিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন।

নতুন নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরে উপস্থিত থাকবেন—মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে আগে জারি করা ২০২৪ সালের ২৮ আগস্টের সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র ও ভাষার মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

1

রংপুরের পীরগঞ্জে নতুন করে অ্যানথ্রাক্স উপসর্গের ৬ রোগী শনাক্

2

পাবনায় অবৈধ পাম্পে জ্বালানি তেল মজুত, জরিমানা গুনলেন জামায়াত

3

বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

4

মুনির নৈপুণ্যে পাকিস্তানকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া নারী দল

5

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ত্যাগ করলেন শহিদুল আলম

6

হামজার দুর্দান্ত গোলে এগিয়ে বাংলাদেশ

7

গণভোটের তারিখ জানাবে সরকার

8

ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বিরামপুর সাংগঠনিক কর্মসূচি ঘোষণা

9

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ

10

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

11

ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নে

12

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

13

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই

14

বিশ্বের সেরা পাঁচে দিনাজপুরের নাবিলা আলী

15

শিবিরের নেতৃত্বে জবিতে সাংবাদিকদের উপর হামলা, আহত ১২

16

সিটির হোঁচট, ৭ পয়েন্টে এগিয়ে আর্সেনাল

17

সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা

18

গণভোট নিয়ে অধ্যাদেশ জারির ‘মতামত’ পেয়েছে কমিশন: আলী রীয়াজ

19

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

20