নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলেন যুদ্ধে যাই’, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সপ্তাহের প্রথম কর্মদিবসে এক ব্যতিক্রমী মন্তব্যের মাধ্যমে দিনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে তিনি হাসিমুখে বলেন, “চলেন যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই তখন ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা প্রস্তুত ছিলেন।
তিনি বলেন, দরজা খুলে বাইরে বের হওয়ার সময় উপস্থিত সবার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, “চলেন যুদ্ধে যাই।” হঠাৎ এমন মন্তব্যে উপস্থিতরা কিছুটা বিস্মিত হলেও পরে বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকে রূপক অর্থে যুদ্ধের সঙ্গে তুলনা করেই তিনি এ কথা বলেছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। এদিন তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।
এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা খাত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও একটি বৈঠক নির্ধারিত রয়েছে।
বিনিয়োগ বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ রাষ্ট্রের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনোদনগর ইউনিয়নে ছাত্রদলের লিফলেট বিতরণ কার্যক্রম

1

জাতীয় পার্টি ও আ. লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না :

2

ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বিরামপুর সাংগঠনিক কর্মসূচি ঘোষণা

3

আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ

4

প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত উদ্ধার অপহৃত শিক্ষার্থী আফফান

5

বিচার-সংস্কার-গণতন্ত্র একসঙ্গে চলতে হবে: ডা. জাহিদ

6

জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন ছিল পরিকল্পিত রাজনৈতিক প্রতা

7

আপনারা সত্য তুলে ধরেন, আমরা সংশোধন হবো- নবাবগঞ্জে সমাজকল্যাণ

8

হামজার দুর্দান্ত গোলে এগিয়ে বাংলাদেশ

9

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

10

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ক

11

ফ্যামিলি কার্ড বিতরণে দিনাজপুর আসছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ

12

আমির হামজাকে 'বেয়াদবিতে সেরা' আখ্যা দিলেন মুফতি তাহেরি

13

বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন শুরু

14

শেখ তানভীর বারী হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

15

অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে বাবা-মা খুন, ঘরের মেঝেতে গোপনে

16

খামেনির শাহাদাতে জামায়াতের মহিলা বিভাগের শোক

17

রাকসু নির্বাচনে শিবির সমর্থিত জোটের জয়জয়কার, ২০টি পদে বিজয়

18

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখলের অভিযোগে জামায়াত নেতা

19

গণভোটের তারিখ জানাবে সরকার

20