নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই নেতার নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত মিরাজ প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে প্রতারণামূলকভাবে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, পরে তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন মিরাজ। এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রায় ১৮ দিন তাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রেখেছিলেন এবং প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থও হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনোদনগর ইউনিয়নে ছাত্রদলের লিফলেট বিতরণ কার্যক্রম

1

গাজীপুরে ফুলের শুভেচ্ছার বদলে গাছের চারা উপহার নিলেন নবনির্ব

2

এবার এক ডোজ ক্যানসার ওষুধেই পাঁচ দিনে প্রায় গায়েব হলো মস্ত

3

হামজার দুর্দান্ত গোলে এগিয়ে বাংলাদেশ

4

প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে

5

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে

6

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ

7

নেতানিয়াহু ‘মারা গেছেন’? ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঘির

8

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার শিক

9

জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা

10

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

11

রিয়াদে এক সিনেমায় শাহরুখ সালমান ও আমির

12

পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

13

ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নে

14

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ৫২ পরীক্ষার্থীর ফলাফল

15

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

16

রংপুরে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল

17

বিশ্বের সেরা পাঁচে দিনাজপুরের নাবিলা আলী

18

শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা মাচাদো

19

বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

20