অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সংস্থাটির পাঠানো চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের সকল তথ্য সংগ্রহ করে বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।
এরই মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
মন্তব্য করুন