নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

খামেনির শাহাদাতে জামায়াতের মহিলা বিভাগের শোক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সোমবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এ শোকবার্তা প্রকাশ করেন।

পোস্টে তিনি বলেন, ইরানের রাহবার আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদ মুসলিম উম্মাহর হৃদয়ে গভীর শোকের ছায়া ফেলেছে। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”—উদ্ধৃতি দিয়ে তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় খামেনিকে দৃঢ় ঈমান, আপসহীন অবস্থান ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। বলা হয়, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি মুসলিম উম্মাহকে অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে কারবালার চেতনার প্রসঙ্গ টেনে ইমাম হুসাইন (রা.)-এর ঐতিহাসিক অবস্থানের উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, অন্যায় ও দখলদারিত্বের কাছে আত্মসমর্পণ না করার শিক্ষা মুসলিম ইতিহাসে বারবার উচ্চারিত হয়েছে।

মহিলা বিভাগীয় সেক্রেটারি আরও বলেন, “আমরা প্রার্থনা করি, আল্লাহ তা‘আলা তার শাহাদাত কবুল করুন, তার ত্যাগ উম্মাহর জাগরণের অনুপ্রেরণা হোক এবং মুসলিম বিশ্বকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করুন।”

বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতার হত্যাকাণ্ডের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে ইরানের সাধারণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

শেষাংশে উল্লেখ করা হয়, ইতিহাস সাক্ষ্য দেয় যে ত্যাগ কখনো বৃথা যায় না এবং সত্যের পতাকা একদিন আরও উঁচুতে উড়বেই—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট: তলানিতে বাংলাদেশ, ভোগান্তিতে

1

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ক

2

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ

3

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ত্যাগ করলেন শহিদুল আলম

4

গণভোটের তারিখ জানাবে সরকার

5

চ্যাটজিপিটির আরও নতুন ফিচার চালু

6

কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪০টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্

7

দিনাজপুর সদরে টেপ টেনিস সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনু

8

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ আর নেই

9

দেশে স্বর্ণের বাজারে নতুন রেকর্ড

10

সালমান শাহ হত্যা মামলা, নতুন আসামি হলেন যারা

11

বাপ্পারাজের কী হলো- অভিনেতার রহস্যময় পোস্ট ঘিরে উদ্বিগ্ন ভক্

12

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের সংঘর্ষের নেপথ্যে যা রয়েছে!

13

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাস করল স্পেনের পার

14

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

15

আপনারা সত্য তুলে ধরেন, আমরা সংশোধন হবো- নবাবগঞ্জে সমাজকল্যাণ

16

রংপুরে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল

17

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ১৫ জন আহত

18

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

19

জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি ঘোষণা

20