নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

Rajshahi University Central Students' Union (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা Bangladesh Islami Chhatra Shibir-এর প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিবিরের প্যাডে স্বাক্ষরযুক্ত একটি প্রতিবাদলিপি পোস্ট করেন তিনি। এর মাধ্যমে তার সাংগঠনিক পরিচয় প্রকাশ্যে আসে।

মেহেদী সজীব University of Rajshahi-এর সমাজকর্ম বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গত বছরের ১০ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে রাবির তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়। সেখানে ভিপি প্রার্থী ছিলেন মেহেদী সজীব। তবে সে সময় থেকেই প্যানেলটি শিবিরের ‘ডামি প্যানেল’ কি না—এ নিয়ে প্রশ্ন ওঠে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন তিনি।

রাকসু নির্বাচনে অংশ নিলেও কোনো প্রচারণায় সক্রিয় ছিলেন না সজীব। এতে প্রশ্ন ওঠে—তিনি ইচ্ছাকৃতভাবে নীরব ছিলেন কি না। অভিযোগ ছিল, শিবির-সমর্থিত প্রার্থীকে সুবিধা দিতেই তিনি সক্রিয় হননি। তবে তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণে প্রচারে অংশ নিতে পারেননি। নির্বাচনে তিনি ৩২৩ ভোট পান।

শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময় থেকে তৎকালীন ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি মোজাহিদ ফয়সাল ভাইয়ের সঙ্গে সমন্বয় করে আমি আন্দোলন ও আন্দোলন-পরবর্তী সময়ে কাজ করেছি। মূলত ক্যাম্পাসে আন্দোলন পরিচালনা ও মুভমেন্টকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে শিবিরের সঙ্গে আমার সংশ্লিষ্টতা তৈরি হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার এক ডোজ ক্যানসার ওষুধেই পাঁচ দিনে প্রায় গায়েব হলো মস্ত

1

অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান

2

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ত্যাগ করলেন শহিদুল আলম

3

খালেদা জিয়াসহ দিনাজপুরের ৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

4

গাজা থেকে দৃষ্টি সরাতে ইরানে হামলা: পাকিস্তানের প্রতিরক্ষামন

5

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

6

মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো

7

গাজায় রবিবার থেকে পুনরায় ত্রাণ বিতরণ শুরু করবে জাতিসংঘ

8

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ক

9

পাঠদান বন্ধ রেখে ভোট চাইলেন দাঁড়িপাল্লার

10

অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা প্রমাণ পেলে সরকার দ্রুত পদক্ষেপ নে

11

দিনাজপুর সদরে টেপ টেনিস সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনু

12

তিস্তা রক্ষায় ১০৫ কিলোমিটারজুড়ে মশাল মিছিল, উত্তাল রংপুর বিভ

13

খামেনির শাহাদাতে জামায়াতের মহিলা বিভাগের শোক

14

গণভোটের তারিখ জানাবে সরকার

15

চ্যাটজিপিটির আরও নতুন ফিচার চালু

16

বিচার-সংস্কার-গণতন্ত্র একসঙ্গে চলতে হবে: ডা. জাহিদ

17

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

18

আপনারা সত্য তুলে ধরেন, আমরা সংশোধন হবো- নবাবগঞ্জে সমাজকল্যাণ

19

জাতীয় পার্টি ও আ. লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না :

20