প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অপহৃত স্কুল শিক্ষার্থী আফফানকে দ্রুত উদ্ধার করেছে পুলিশ।
প্রতিদিনের মতো সচিবালয়ে অফিস শেষে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী । এসময় প্রটোকল ভেঙে তার সঙ্গে দেখা করেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সাঈদ। তিনি জানান, স্কুল থেকে ফেরার পথে তার ছেলে আফফানকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে –এর রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে খিলগাঁওয়ের জোরপুকুরপাড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে আফফানকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আফফান সাঈদ রাজধানীর –এর নবম শ্রেণির শিক্ষার্থী। উদ্ধার শেষে তাকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আফফান জানায়, স্কুল থেকে ফেরার পথে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে এবং জোর করে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে আটকে রাখে। উদ্ধার হলেও এখনও আতঙ্ক কাটেনি তার।
রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, ঘটনাস্থল থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হলেও প্রাথমিকভাবে অপহরণকারীদের গ্রেফতার করা যায়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রোববার দুপুর ১২টার দিকে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় অপহরণের ঘটনা ঘটে। পরে মুক্তিপণের দাবিতে ফোন করা হলে বিষয়টি দ্রুত প্রধানমন্ত্রীর নজরে আনা হয়।
ছেলেকে দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফফানের পরিবার।
মন্তব্য করুন