মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নবাবগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুক্তি মাহফুজ, যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির শাহীসহ অন্যান্য নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের অবদান স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিনিধি 



















