Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রি, নবাবগঞ্জে এক ব্যক্তিকে জরিমানা

Oplus_16908288

খোলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জে মুজিবুর নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লিটার প্রতি ৩৫০ টাকায় পেট্রোল বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

🔹 সূত্র: নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফেসবুক পেজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে সরকার: ডা. জাহিদ

খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রি, নবাবগঞ্জে এক ব্যক্তিকে জরিমানা

Update Time : ০৪:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬