Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

নবাবগঞ্জে জোড়া খুনের ১৬ বছরেও বিচার হয়নি, পরিবারের আকুল আবেদন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংঘটিত এক জোড়া খুনের ঘটনার ১৬ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন নিহতদের পরিবার ও স্থানীয়রা।

নিহতরা হলেন তৎকালীন ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং তার সহযোগী এনামুল কবির জুয়েল।পরিবার সূত্রে জানা যায় ২০১০ সালের ২৬ মার্চ রাতে নবাবগঞ্জ থেকে রামভদ্রপুর বাসার উদ্দেশ্যে রওনা দেয় তাদের ডাংশের ঘাটে রাস্তা অবরোধ করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর মামলা দায়ের করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে।

নিহতদের পরিবারের অভিযোগ,মামলার আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জামিনে মুক্ত হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা জানান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য এজেডএম জাহিদ হোসেন  এর কাছে সহযোগিতা কামনা করেছেন।তারা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।এলাকাবাসীর পক্ষ থেকেও জোড়া খুনের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে পরিবার ও স্বজনরা বলেন, আল্লাহ যেন তাদের শহীদের মর্যাদা দান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

নবাবগঞ্জে জোড়া খুনের ১৬ বছরেও বিচার হয়নি, পরিবারের আকুল আবেদন

Update Time : ০৮:১৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬