Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার

Oplus_16908288

দেশের প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণ করে জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে কেটে নেওয়া হয়। বহু বছর ধরে এ চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ ছিল।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয় ও ব্যবস্থাপনায় বিভিন্ন অসঙ্গতির কারণে এই অতিরিক্ত ব্যয় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। এখন গ্রাহকের আর্থিক সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার

Update Time : ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬