মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত ১৩ জাহাজে হামলা: ইউকেএমটিও

  • Reporter Name
  • Update Time : 11:41:57 am, Wednesday, 11 March 2026
  • 1 Time View

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত ১৩টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)।
বুধবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইউকেএমটিও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন স্থানে মোট ১৩টি জাহাজে হামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া চারটি জাহাজের সঙ্গে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগও পাওয়া গেছে।
এর ফলে আরব উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরে চলাচলকারী অন্তত ১৭টি জাহাজ এ ধরনের ঘটনার প্রভাবের মুখে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে বুধবার সকালে পৃথক ঘটনায় তিনটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত উৎস থেকে হামলার খবর পাওয়া গেছে। এসব হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত ১৩ জাহাজে হামলা: ইউকেএমটিও

Update Time : 11:41:57 am, Wednesday, 11 March 2026