বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : 11:51:25 am, Wednesday, 11 March 2026
  • 2 Time View

জুনিয়র বৃত্তিসহ বিভিন্ন বৃত্তির জন্য সারা দেশে মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে বৃত্তির ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঘোষিত ফল অনুযায়ী, দেশের নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড থেকে জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৪ হাজার ৭০০ জন মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল অষ্টম শ্রেণির বৃত্তির জন্য ১১ হাজার ১৮০ জন এবং এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তির জন্য আরও ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের জেএস ও জেডি বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে ২০৮ জন শিক্ষার্থী।

গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তির অর্থ

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা হারে বৃত্তি পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৩৫০ টাকা এবং মাসে ৩০০ টাকা করে বৃত্তি পাবে। এ সুবিধা তারা দুই বছর পর্যন্ত পাবে।

যেভাবে ফল জানা যাবে

অনলাইন পদ্ধতি:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে (dpe.gov.bd) ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ লিখে ফল জানা যাবে।

এসএমএস পদ্ধতি:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী

Update Time : 11:51:25 am, Wednesday, 11 March 2026