দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 06:06:40 am, Saturday, 14 March 2026
  • 3 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুর সফরে গিয়ে তার নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন।

সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন  জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী দিনাজপুরে পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া করবেন।

শুক্রবার (১৩ মার্চ) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, দিনাজপুর সফরে প্রধানমন্ত্রী একটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন এবং একটি ইফতার মাহফিলেও অংশ নেবেন। এদিন তিনি সারাদিন দিনাজপুরে অবস্থান করবেন।

এ সফরের অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে দেশের আরও বহু এলাকায় একযোগে এই কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

Update Time : 06:06:40 am, Saturday, 14 March 2026