দশমবার পেছাল হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

  • Reporter Name
  • Update Time : 11:02:05 am, Wednesday, 11 March 2026
  • 2 Time View

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ দশমবারের মতো পেছানো হয়েছে। এ মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ আগামী ২ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (১১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ আদায় করে নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

এর আগে তদন্ত শেষে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

তবে ওই অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

দশমবার পেছাল হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

Update Time : 11:02:05 am, Wednesday, 11 March 2026