Dhaka ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৭১ Time View

জাতীয় সংসদে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা ব্যবস্থাপনায় সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।

সংসদে হাসনাত আব্দুল্লাহ জানতে চান, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে কি না। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় যোগ্য ও শিক্ষিত ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজন হলে ভবিষ্যতে নীতিমালা পর্যালোচনা করা হতে পারে। তবে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ ও প্রশাসনিক কাঠামো বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রী আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নের জন্য সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

Update Time : ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬