দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানি মিলায়তন এ আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলকভাবে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদান শুরু করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও সামাজিক মর্যাদা বাড়ানোর লক্ষ্য রয়েছে। একই অনুষ্ঠানে খাদেম, পুরোহিত, সেবায়েত এবং বিহার অধ্যক্ষদের সম্মানী প্রদানের কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে।
সরকার জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায়ে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে দেশের আরও মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নিজস্ব প্রতিনিধি 











