ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 06:46:16 pm, Friday, 13 March 2026
  • 0 Time View

ঠাকুরগাঁওয়ে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবল ঝড়ের সময় ঘরের দেয়াল ধসে পড়লে সে নিহত হয়।

স্থানীয় সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার করনাইট কুমারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মো. রেজওয়ান হোসেন (১৩)। তিনি ওই এলাকার তাহেরুল ইসলামের ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। সেই সময় রেজওয়ান নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ঝড়ের তীব্রতায় ঘরের একটি দেয়াল ভেঙে তার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজালাল জুয়েল জানান, রেজওয়ান শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে একই সময় দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির ঘটনা ঘটে। এতে ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং কৃষিজমিতে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ জানায়, ঝড়ে ভুট্টা, আলুসহ মৌসুমি ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

Update Time : 06:46:16 pm, Friday, 13 March 2026