স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার

  • Reporter Name
  • Update Time : 11:21:34 am, Wednesday, 11 March 2026
  • 0 Time View

হতাশার রাত গেছে ইংলিশ জায়ান্ট লিভারপুলের। ক্লাবটির ডাগআউটে কোচ আর্নে স্লটের শততম ম্যাচে গ্যালাতাসারের কাছে হেরেছে অলরেডস।

প্রতিপক্ষের মাঠে ফ্লোরিয়ান ভিটসের সুযোগ মিসে শুরু লিভারপুলের। তবে ভুল করেনি গ্যালাতাসারে। নিজেদের প্রথম আক্রমণেই সফল তুর্কি ক্লাবটি। ৭ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেডে দলকে লিড এনে দেন মারিও লেমিনা।

প্রথমার্ধের বাকি সময়ে গোল পরিশোধের মরিয়া চেষ্টা করেও সফল হয়নি লিভারপুল। নিজের রেকর্ড গড়া ম্যাচে নিষ্প্রাণ মোহামেদ সালাহকে তুলে নেয়া হয় বিরতির ১৫ মিনিট পর। তার মিনিট তিনেকের মাথায় আবারও লিভারপুলের জালে বল। তবে ওসিমেনের গোল অফসাইডে বাতিল হলে সে যাত্রায় রক্ষা স্লট শিষ্যদের।

এরপর কোনাতে ইংলিশ ক্লাবটিকে সমতায় ফেরালেও বাধ সাধেন রেফারি। বাজান হ্যান্ডবলের বাঁশি। শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে।

এই হারের ফলে আগামী ১৮ মার্চ অ্যানফিল্ডে ফিরতি লেগে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে অলরেডদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির

স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার

Update Time : 11:21:34 am, Wednesday, 11 March 2026