নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের একটি বড় উদ্যোগ।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন যন্ত্রপাতির ব্যবহার সীমিত রেখে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করানো হয়। এতে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠনসহ হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে দেশ গঠনের কাজে যুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অতীতে খাল খনন প্রকল্পে অর্থ অপব্যবহারের অভিযোগ থাকায় এবার সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করবেন এবং জনসম্পৃক্ততা বাড়ানো হবে, যাতে অনিয়মের সুযোগ কমে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

1

নবাবগঞ্জের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

2

সিটির হোঁচট, ৭ পয়েন্টে এগিয়ে আর্সেনাল

3

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে কোন গ্রেডে কত

4

সেফ এক্সিট’ প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা: "আমি কে

5

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধা

6

হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ

7

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

8

গণতন্ত্র ও ভাষার মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

9

এবার এক ডোজ ক্যানসার ওষুধেই পাঁচ দিনে প্রায় গায়েব হলো মস্ত

10

তুরস্কের সহায়তায় মুক্ত হয়ে ইসরায়েল ত্যাগ করলেন শহিদুল আলম

11

ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বিরামপুর সাংগঠনিক কর্মসূচি ঘোষণা

12

মা-মেয়েকে গলা কেটে নৃশংস হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট

13

ক্রীড়াঙ্গন থেকে বিএনপির মনোনয়ন পেলেন যারা

14

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ক

15

সালমান শাহ হত্যা মামলা, নতুন আসামি হলেন যারা

16

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল

17

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

18

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের আসিফের তথ্য 'সঠিক নয়': পররাষ্

19

এলএলবি শেষ পর্ব ২০২৩ পরীক্ষার ফরম পূরণ শুরু

20